প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 25, 2025 ইং
মিঠাপুর জমিদার বাড়ী " মাদারীপুর জেলার -ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন

সঞ্জয় বাড়ৈ
মিঠাপুর জমিদার বাড়ী, মাদারীপুর জেলার অন্যতম,প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এটি মাদারীপুর সদর উপজেলার, বাহাদুরপুর ইউনিয়নের,মিঠাপুর গ্রামে অবস্থিত। এটি একটি ঐতিহাসিক ভবন যার স্থাপত্যশৈলী,বিশেষ করে লোহার গ্রীল,উচু ছাদ,রঙিন কাচের জানালা,হাতকাটা পাথরের সিড়ি, সুক্ষ টেরাকোটার কারুকাজ, অতি সহজেই দর্শনার্থীদের আকর্ষণ করে। একসময় জমিদার বাড়ীটি ছিল আলেম ও সাহিত্যিকদের মিলন মেলা। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বহু লোক এই বাড়িতে আশ্রয় গ্রহণ করেছিল।জমিদার বাড়ীটি কে কবে নির্মাণ করেন তাঁর সঠিক ইতিহাস পাওয়া যায়নি, তবে জমিদার বংশের কয়েকজন বিখ্যাত উত্তরসূরীর পরিচয় পাওয়া গেছে। তারা হলেন,জমিদার গোলাম মওলা চৌধুরী, জমিদার গোলাম ছাত্তার চৌধুরী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাষ্ট্রবিজ্ঞানী, প্রফেসর জি.ডাব্লুর চৌধুরী। তাদের তৈরি জমিদার বাড়ীটির দালান -কোঠাগুলো এখনও বিদ্যমান যা জেলার প্রাচীন ঐতিহ্য এবং ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এখনও অনেক পর্যটক ও দর্শনাথী নিয়মিত এই জমিদার বাড়িটি দেখতে আসেন।সরকারের পক্ষ থেকে, জমিদার বাড়ীটি সংস্কার ও সংরক্ষণের ব্যাবস্থা গ্রহণ করা না হলে,অচিরেই এই ঐতিহাসিক জমিদার বাড়ীটি কালের গর্ভে বিলিন হয়ে যাবে। আশা করি যথাযথ কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।